আজ শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকা থেকে পণ্যভর্তি ট্রলারটি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড ও পুলিশ। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশের সহায়তায় কুমিরমারা এলাকায় ট্রলারটি ঘিরে ফেলা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন চোরাকারবারী কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক ট্রলারটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে। ট্রলার থেকে মালামাল খালাসের কাজ চলছে।
উদ্ধারকৃত পণ্যের সঠিক পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’





