গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘রুমিন ফারহানা এত বছর বিএনপির পক্ষে কথা বলেছেন, কারণ বিএনপি আসলেই নির্যাতিত ছিলো। বিএনপি কষ্ট করেছে, বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই কথাগুলো বিএনপির একটি টিম লিখে তাকে দিতো, তিনি পড়তেন, জনগণকে জানাতেন।’
বিএনপি রুমিন ফারহানাকে সংসদ সদস্য বানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘দলের প্রতি অনুগত থাকাটা অনেক বেশি প্রয়োজন। দল কেন তাকে মনোনয়ন দেয়নি, সেটা দলের সিদ্ধান্ত। আমাদের অনেককেই দেয়নি। আমরা বিরোধিতা করিনি। দল করলে আপনাকে কমিটেড হতে হবে। রাজনীতি করলে জনগণের সঙ্গে কমিটমেন্টের জায়গা থাকতে হবে।’
এ সময় চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





