গতকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় গ্রেপ্তারকৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকার যৌথ আভিযানিক দল রাসেল রানার বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





