মসজিদের অংশ ভাঙাকে কেন্দ্র করে উজ্জয়িনীতে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে প্রাচীন শাহি মসজিদের একটি অংশ ভেঙে ফেলার ঘটনা কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স।

মসজিদটি ভাঙার প্রতিবাদে গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) মধ্য রাতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। মধ্যপ্রদেশ হাইকোর্ট মসজিদ রক্ষার দাবিতে করা আবেদন খারিজ করে দেয়ার পর অভিযানে নামে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, ২০২৮ সালের মহাকুম্ভ মেলা সামনে রেখে সড়ক প্রশস্তকরণের নামে ঐতিহাসিক এ মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। এর প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিপুলসংখ্যক মুসল্লি ও স্থানীয়রা।

মসজিদ কর্তৃপক্ষের দাবি, এটি একটি পুরোনো ধর্মীয় স্থাপনা। এর একটি অংশ অপসারণ করলে নামাজের স্থান, মিনারসহ স্থাপনাটির গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত ৯ সেপ্টেম্বর প্রকল্পটিকে ২০২৮ সালের কুম্ভমেলার সময় যানবাহন চলাচল ও জনসাধারণের সুবিধার জন্য সড়ক প্রশস্ত করার বিষয়ে রায় দেন আদালত। মসজিদটি প্রায় শত বছরের পুরনো।

জেআর