এতে বলা হয়, পুলিশের অভিযানে রমনা বিভাগ ২৭ জনকে, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ এক জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যাক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা ও ৩৫ লাখ বাংলাদেশী জাল টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





