আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকালে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত শক্তিদের গাড়িতে ও ট্রেনে আগুন লাগানোর সুযোগ করে দিচ্ছে গুপ্ত ও সুপ্তরা।’
গুপ্ত ও সুপ্তদের কাজে পরাজিত শক্তিরা সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় পতিত শক্তিকে আশকারা না দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘কার্যকর কিছু না পেয়ে সরকারের আগাম সমালোচনা করছে জামায়াত।’
এসময় নিজ দলের নেতাকর্মীদের কোনো বিভ্রান্তিতে পা না দেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।





