ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

মো. রাকিবুল হাসান
মো. রাকিবুল হাসান | ছবি: সংগৃহীত
0

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

এর আগে ফাঁস হওয়া অডিও বক্তব্যের বিষয়ে জানতে তদন্ত কমিটি ডিবি কার্যালয়ে ডেকে নেয়৷ ১৭ সেপ্টেম্বর ওসি রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়।

সেখানে একজন ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে আলাপ করতে শোনা যায়। এ ঘটনার পরই ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ঘটনার দুই সপ্তাহ পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হলো।

এদিকে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দনিকে ক্যান্টনমেন্ট থানায় বিকেলে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

জেআর