একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ, যেদিন থেকে শুরু দ্বিতীয় ধাপের আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি
একাদশ শ্রেণিতে ভর্তি | ছবি: এখন টিভি
0

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পাঠদান আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) থেকে দেশের সকল কলেজে একযোগে শুরু হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করে।

প্রথম ধাপে আবেদনকারী ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন মনোনীত হন এবং ২২ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন:

একাদশ শ্রেণি ভর্তি নীতিমালা ও কোটা পদ্ধতি (Class 11 Admission Quota Policy)

ভর্তি নীতিমালা অনুযায়ী, কলেজগুলোর মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে (Merit List System) উন্মুক্ত রাখা হয়েছে, যা এসএসসির (SSC Exam Result) ফলাফলের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে:

  • মুক্তিযোদ্ধা কোটা (Freedom Fighter Quota): ৫ শতাংশ আসন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত।
  • শিক্ষা মন্ত্রণালয় কোটা (Ministry Education Quota): ২ শতাংশ আসন শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত।

আরও পড়ুন:

দ্বিতীয় ধাপের আবেদন নিয়ম ও ফি (XI Class 2nd Phase Application Rule & Fee)

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি, আবেদন করেননি বা নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

  • ফি ছাড় (Fee Waiver): প্রথম ধাপে আবেদন করেও মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে কোনো আবেদন ফি দিতে হবে না।
  • কলেজ সংখ্যা (Choice Option): প্রার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। আগের পছন্দক্রম পরিবর্তন বা নতুন কলেজ যুক্ত করা যাবে।
  • অনলাইন আবেদন সময়সীমা (Online Application Deadline): আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন:








একনজরে: একাদশ শ্রেণির ক্লাস শুরু ও ২য় ধাপের আবেদন সময়সূচি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ও ক্লাস সংক্রান্ত সময়সূচি

বিষয়বস্তু (Topic)

তারিখ ও সময়সূচি (Schedule & Details)

একাদশ শ্রেণির ক্লাস শুরু (Class Start Date)

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)

২য় ধাপের অনলাইন আবেদন (2nd Phase Application)

২৭ সেপ্টেম্বর - ২৮ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)

২য় ধাপের ফলাফল প্রকাশ (2nd Phase Result)

১ অক্টোবর (রাত ৮টায়)

নিশ্চায়ন করার সময়সীমা (Selection Confirmation Deadline)

১ অক্টোবর - ৩ অক্টোবর

২য় মাইগ্রেশনের ফল (2nd Migration Result)

৪ অক্টোবর (রাত ৮টায়)

২য় ধাপে চূড়ান্ত ভর্তি (2nd Phase Final Admission)

৫ অক্টোবর - ৭ অক্টোবর

আরও পড়ুন:

একাদশ শ্রেণির ক্লাস শুরু ২০২৬ (Class 11 Class Start Date BD), একাদশ শ্রেণি ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন (XI Class Admission 2nd Phase Application Date), একাদশ শ্রেণি ২য় ধাপের ফল প্রকাশ (HSC Admission 2nd Step Result 2026), কলেজ ভর্তি নিশ্চায়ন করার নিয়ম (XI Admission Selection Confirmation Process), একাদশ শ্রেণি কোটা পদ্ধতি (Class 11 College Admission Quota Percentage)


এসআর