এসময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে দৈনিক সরবরাহ করা পানির জারগুলোতে ভুয়া প্রতিষ্ঠানের লেভেল, মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ফুড গ্রেড জার ও মানহীন পানি ও পরিমাণ সঠিক না থাকার অভিযোগে এ ৫ হাজার জার ধ্বংস করে প্রতিষ্ঠানটি।
উপপরিচালক জানান, দীর্ঘদিন যাবত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি সরবরাহ করে আসছে কয়েকটি চক্র। এই পানি পান করলে ডায়রিয়া আমাশয়সহ বিভিন্ন দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। লাইসেন্স না থাকায় এবং মান নিশ্চিত না করায় এ জারগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। তবে কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
