কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের রেললাইনের পূর্ব পাশে একটি মাছ আবাদি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারীর মরদেহটি স্থানীয় খালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারীর নামপরিচয় জানা পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘মরদেহটি শনাক্তকরণ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।’

এএইচ