অস্ত্র-গুলিসহ অভয়নগরে আলোচিত বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রমজান
গ্রেপ্তার হওয়া রমজান | ছবি: সংগৃহীত
0

অস্ত্র-গুলিসহ যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের আলোচিত বাহারুল মল্লিক হত্যা মামলায় রমজান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক রমজান হত্যার সঙ্গে সরাসরি ছিলো।

আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক রমজান খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহী গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের একটি বাগানে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে বাহারুল মল্লিককে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আশরাফুল আশা ওরফে আশরাফকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে গতকাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত রমজানকে আটক করা হয়।

মিরাজুল ইসলাম বলেন, ‘রমজানের স্বীকারোক্তিতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোহবান সরদারের বাগানের পশ্চিম কর্নারে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ সাইজের পিস্তল, একটি লোহার তৈরি ওয়ান শুট্যারগান এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

এসএস