ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজিসহ মোট ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজিসহ ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৩৬১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, ছয়টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৬৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭ টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৪ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।—বাসস





