ইপিএলে ধুঁকছে চেলসি; জয়হীন টানা তিন ম্যাচে

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) যেন পথ হারাচ্ছে চেলসি। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলে হেরে টানা তিন ম্যাচ জয়হীন রইলো জাবি আলোনসোর দল।

দ্বিতীয়ার্ধে মাত্র ২২ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ব্লুজরা। ৬১ মিনিটে কর্নার থেকে জেইডন অ্যান্থনির হেডে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।

এরপর কেভিন শাদের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন ইগর থিয়াগো। যোগ করা সময়ে ফ্যাবিও কারভালহোর গোলে পূর্ণ হয় স্বাগতিকদের বড় জয়।

আরও পড়ুন:

এই হারে পাঁচ ম্যাচে ১০ গোল করার বিপরীতে ১২ গোল হজম করেছে চেলসি। আর ২১ ম্যাচ ধরে ক্লিনশিট না পাওয়ার খরাও কাটেনি।

১৯৩৮ সালের পর ঘরের মাঠে চেলসির বিপক্ষে প্রথম জয় পেলো ব্রেন্টফোর্ড। তিন পয়েন্টে টেবিলের তিনে উঠেছে তারা, আর চেলসি নেমে গেছে সাত নম্বরে।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!