ধামরাইয়ে অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ৩

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় হাসপাতালে তথ্য সংগ্রহ করছে পুলিশ
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় হাসপাতালে তথ্য সংগ্রহ করছে পুলিশ | ছবি: সংগৃহীত
0

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ধামরাই থানার উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—আখি আক্তার (৩০), তার ভাগনে জাকারিয়া (১২) ও অটোরিকশা চালক জুয়েল (৪০)।

উপপরিদর্শক ইলিয়াস বলেন, ‘মুখোমুখি ধাক্কায় সিএনজিচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘দুই শিশুসহ এক পরিবারের ৫ জন সিএনজিতে মইনুল ঘাট বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত আঁখি আক্তার ও জাকারিয়া সম্পর্কে খালা ও ভাগ্নে।’ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও ২ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

এএম