মেধা ও যোগ্যতার স্বীকৃতি দেয়ার চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

মেধা ও যোগ্যতা দিয়ে যারা দেশের জন্য ভালো কিছু অর্জন করবে, সরকারের জায়গা থেকে সেই অর্জনের স্বীকৃতি দেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদিআরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

পুরস্কার জয়ীদের উদ্দেশ্যে বলেন, ‘এ দেশের সকল মুসলমানের।’ মেধাবীদের উৎসাহিত ও সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সরকার প্রধান বলেন, ‘মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ এর সুফল পাবে।’

সরকার গঠনের পর থেকেই মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন খাতের মানুষের সাথে কাজের ধরন ভিন্ন হলেও দেশর শান্তি প্রতিষ্ঠায় সবার লক্ষ্য একই।’

জেআর