তাদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৫৭, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৮৬, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দুইটি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।—বাসস





