প্রো-রেল জানিয়েছে, একাধিক স্থানে পাতজুড়ে ইচ্ছাকৃতভাবে এসব উপাদান রেখে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ ঘটনার কারণে আমস্টারডামের শিফোল আন্তর্জাতিক বিমানবন্দর এবং উট্রেখটগামী প্রধান রেলপথগুলোয় ট্রেন চলাচল বাতিল ও বিলম্বিত হয়। স্টিনউইক শহরে একটি ট্রেন লাইনে পড়ে থাকা বস্তুর সঙ্গে ধাক্কা খেলেও এতে কেউ আহত হননি।
ডাচ জাতীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তি বা এর নেপথ্যের কারণ শনাক্ত করা যায়নি।
সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ফ্রান্সের নরম্যান্ডিতে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পেছনেও একই ধরনের নাশকতার সংযোগ খতিয়ে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।





