প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শিল্পী ইথুন বাবুর নতুন গানের মোড়ক উন্মোচন

গানের মোড়ক উন্মোচন করেছেন রুহুল কবির রিজভী
গানের মোড়ক উন্মোচন করেছেন রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শিল্পী ইথুন বাবুর নতুন একটি গানের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যার মধ্যে মানবতা আছে, সেই হচ্ছে প্রকৃত শিল্পী। যার মধ্যে মানবতা নেই সে কখনও প্রকৃত শিল্পী হতে পারে না।’

এছাড়া নজরুলের গুণাবলি যে শিল্পীর মধ্যে আছে, সেই হচ্ছে প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব— এমন মন্তব্যও করেন তিনি।

‘দেশটা তোমার বাপের নাকি’— এই গান গাওয়ার অপরাধে ভারতের আসামে ক্ষমতাসীন উগ্রবাদী বিজেপি কর্তৃক একজনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘কখনও কোনো গানের কলি একটি জাতি বা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। একটি গান হতে পারে প্রতিবাদের ভাষা, কাজ করতে পারে এটম বোমার মতো।’

এসএইচ