সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিত আর্থিক পতন এড়ানোর একমাত্র উপায় হতে পারে প্রতিষ্ঠানটির প্রবেশমুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করা। এমন দাবি জানিয়েছেন ট্রাম্পের নিযুক্ত নেতারা।
এদিকে, প্রতিষ্ঠানটির ট্রাস্টিদের প্রস্তুত করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মচারীদের বেতন বা রক্ষণাবেক্ষণের খরচ মেটানো সম্ভব হচ্ছে না।
এমন অবস্থায় ট্রাম্পের সম্পৃক্ততাকে স্বীকৃতি দিলে কেনেডি সেন্টারকে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত তিনি। ওয়াশিংটন পোস্টের দাবি, কেনেডি সেন্টারে ট্রাম্পের ক্ষমতা দখলে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেনেডি সেন্টার।
