রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, ‘যখন তোমাদের কেউ নামাজে বসে, সে যেন ‘আত্তাহিইয়াতু’ পড়ে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪০২)। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহর পরম প্রশংসা, তার প্রিয় রাসুলের প্রতি দরুদ এবং একত্ববাদের ইমানের সাক্ষ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন:
তাশাহুদ দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ (Tashahhud Arabic, Bangla Meaning & Transliteration)
তাশাহুদ / আত্তাহিয়্যাতু (আরবি):
التَّحِيَّاتُ لِلَّهِ، والصَّلَوَاتُ والطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أيُّها النبيُّ ورَحْمَةُ اللَّهِ وبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وعلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَشْهَدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسولُهُ
বাংলা উচ্চারণ:
আত্তাহিইয়াতু লিল্লাহি, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিইয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
বাংলা অর্থ:
‘সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত বা প্রশংসা আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৩১)
আরও পড়ুন:
https://ekhon.tv/article/68de6cd742e1ef22aa227c19নামাজের বৈঠকে তাশাহহুদ পড়ার সঠিক নিয়ম (Rules of Reading Tashahhud in Namaz)
নামাজে তাশাহহুদ পাঠ করার সুনির্দিষ্ট সুন্নাত ও ওয়াজিব তরিকা রয়েছে:
- বসার সঠিক নিয়ম (Sitting Posture in Namaz): দুই সিজদা শেষে বৈঠকে বসার সময় ডান পায়ের পাতা খাড়া রাখতে হবে এবং বাঁ পা ভাঁজ করে তার ওপর বসতে হবে। ডান হাত ডান হাঁটুর ওপর এবং বাঁ হাত বাঁ হাঁটুর ওপর স্বাভাবিকভাবে রাখতে হবে।
- শাহাদাত আঙুল তোলার নিয়ম (Raising Index Finger during Tashahhud): তাশাহুদ পড়ার সময় ‘আশহাদু আল্লা ইলাহা’ অংশে পৌঁছালে ডান হাতের তর্জনী (শাহাদাত আঙুল) উঁচিয়ে তাওহিদের সাক্ষ্য প্রদান করতে হবে এবং ‘ইল্লাল্লাহু’ বলার সময় তা নামিয়ে নিতে হবে।
- ২ ও ৪ রাকাত নামাজের পার্থক্য: ২ রাকাত বিশিষ্ট নামাজে (যেমন: ফজর বা নফল) তাশাহহুদের পর দরুদ শরিফ (Dua Masura & Darood Sharif) ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। কিন্তু ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া শেষেই আবার পরবর্তী রাকাতের জন্য সোজা উঠে দাঁড়াতে হবে।
- পড়ার শব্দসীমা: জামাতে নামাজ আদায় করা হোক বা একাকী, তাশাহহুদ সবসময় নিচু স্বরে (সিররি/নীরবে) নিজের কানে শব্দ পৌঁছে এমনভাবে শান্ত ও ধীরস্থিরভাবে তিলাওয়াত করা উচিত।
আরও পড়ুন:
আরও পড়ুন:





