বর্তমানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বর্তমানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।

নুসরাত, তনু, খাদিজাদের খুনের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করছে।

এসময় নারীদের অধিকার নিশ্চিত করতে শিক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে বলেও জানান তিনি।

ইএ