নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মিরাজ। পরে ফেরান কেমল স্যাভরি ও চারিত আসালাঙ্কাকেও। মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরের বিধ্বংসী ৫ উইকেটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস।
আরও পড়ুন:
জবাবে ১৮ দশমিক ৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গায়ানা। ব্যাট হাতে মিরাজ অবশ্য করেছেন মাত্র ১ রান। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইমরান তাহির। তবে মিরাজের পারফরম্যান্সে মুগ্ধ তাহিরও।




