স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কোনো কিছু বোঝার আগেই ইয়াসিন দা দিয়ে বাবাকে কুপিয়ে আহত করে।
এতে ঘটনাস্থলেই দিনমজুর এলাহীর মৃত্যু হয় বলেন জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে।
এছাড়াও নিহত বৃদ্ধ এলাহীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে পুলিশ।
মদন থানার ওসি সালাহউদ্দীন করিম বলেন, ‘পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’





