নারীদের আড়ালে রাখার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার
আইফেল টাওয়ার | ছবি: সংগৃহীত
0

হিন্দু দর্শনার্থীদের একটি প্রতিনিধিদলের প্যারিস সফর ঘিরে সেখানকার নারী কর্মীদের সরিয়ে রাখায়, ধর্মঘটের জেরে বন্ধ করে দেয়া হয়েছে আইফেল টাওয়ার। নারী সহকর্মীদের হিন্দু প্রতিনিধিদলের দৃষ্টির আড়ালে থাকতে বলায় প্রতিবাদে নামেন কর্মীরা।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শনে আসেন বিএপিএস নামে একটি হিন্দু সংগঠনের শতাধিক প্রতিনিধি। তাদের অনুরোধে স্থাপনাটির নারী সহকর্মীদের সরিয়ে নিয়োজিত করা হয় পুরুষ কর্মীদের।

মূলত তারা প্যারিসের উপকণ্ঠে একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ফ্রান্সে এসেছিল। প্রতিবাদে কর্মীরা একত্রিত হয়ে সভা করে টাওয়ারে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় আইফেল টাওয়ার কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে এবং নিশ্চিত করেছে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা। প্যারিসের মেয়র ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন।

জেআর

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!