আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত।
বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈধভাবে প্রায় আড়াই লাখ মানুষ ইতালিতে থাকেন, যার বড় অংশই মাদারীপুর, ফরিদপুর ও শরিয়তপুরের। তবে অনেকেই দালালদের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন।’
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের কাউন্সিলিং করার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষিত করতে চায় ইতালি। দেশের যেকোনো ইন্সটিটিউট থেকে ইতালি ভাষা শেখানোর উদ্যোগ নিলে সহযোগিতা করবে দেশটি।’




