প্রথমবারের মতো অনূর্ধ্ব-২৩ দল গঠন করে যুব ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ মিলেছে জিডি ট্রফির মাঝে।
আরও পড়ুন:
যুব এশিয়াকাপ জিতে আসা আজিজুল হাকিম তামিমের মতে, এমন টুর্নামেন্ট ভবিষ্যতের ভিত করবে শক্ত। আরেক ক্রিকেটার কালাম সিদ্দিকী অলিন স্বাগত জানাচ্ছেন বোর্ডের সাম্প্রতিক উদ্যোগকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি আর নতুন টুর্নামেন্টের সিদ্ধান্তকে ইতিবাচক নজরে দেখছেন তিনি।




