ইরানের সংবাদমাধ্যম খবর ফৌরি জানিয়েছে, ট্যাংকারটিতে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর জাহাজটি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছে। এর আগে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) খবরে খার্গ দ্বীপের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানানো হয়।
ইরানের জ্বালানি খাতের জন্য খার্গ দ্বীপ অত্যন্ত সংবেদনশীল ও বড় কেন্দ্র। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এ দ্বীপ দিয়ে পরিচালিত হয়। এর আগে অঞ্চলটি দখল করার হুমকি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





