আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ওই ছাত্রী টয়লেটে গেলে তাহাজুদ্দিন তাকে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় শিশুটির মা কুমারখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর তাহাজুদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ঘটনাটি প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন।
