যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ

জব্দ চোরাচালানি মালামা
জব্দ চোরাচালানি মালামা | ছবি: সংগৃহীত
0

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।

গতকাল (সোমবার, ৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৬৯টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানিয়েছে, আটক করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন:

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফএস