নিহত দু’জন হলেন— কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাটির চালক ওয়াজিদ মিয়া (৪০) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে রামপুর বাজার থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিলো। পথে চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিশাটিকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশাটির চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে অন্তত আরও তিনজন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’





