২১ বছর পর লেস্টারকে বিদায়, শেষ দলবদলের আনুষ্ঠানিকতা

হামজা চৌধুরী
হামজা চৌধুরী | ছবি : সংগৃহীত
1

২১ বছর পর নিজের শৈশবের ক্লাব লেস্টার সিটিকে বিদায় বলছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডে দলবদলের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন বাংলাদেশের এই তারকা।

শেষ ২৪ ঘণ্টা বেশ নাটকীয় পরিস্থিতিতেই শেফিল্ডে যোগদানের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন হামজা। স্থানীয় সময় রবিবারেই মেডিকেল টেস্ট সম্পন্ন করেছেন। সেইসঙ্গে অফিসিয়াল ফটোশ্যুটও হয়ে গিয়েছে তার।

লেস্টারভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, দলের সতীর্থ এবং ক্লাব স্টাফদের কাছ থেকেও বিদায় নিয়ে ফেলেছেন হামজা চৌধুরী। শেফিল্ডে যোগদান নিয়ে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

আরও পড়ুন:

মঙ্গলবার দ্য ব্লেডসের ম্যাচ আছে বোল্টনের বিপক্ষে। তার আগেই সব আনুষ্ঠানিকতা শেষ হবে হামজার দলবদলের। ক্রিস ওয়াইল্ডারের দলে সেদিনই অভিষেক হতে পারে বাংলাদেশি তারকার।

এফএস