নিহত দুইজনের মধ্যে একজনের নাম আনোয়ার (৬০) তিনি বালিয়া ইউনিয়নের বাসিন্দা। অপরজন নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষ হয়, এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় পিকআপ এর চালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও জানান ওসি।





