একাদশে ভর্তিতে থাকছে ৭ শতাংশ কোটা, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম

একাদশ শ্রেণিতে ভর্তি
একাদশ শ্রেণিতে ভর্তি | ছবি: এখন টিভি
0

দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে (Class 11 Admission) ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের (SSC Result) ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

একাদশে ভর্তির আবেদনপ্রক্রিয়া শেষে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে নির্ধারিত তারিখ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন:

ভর্তিতে কোটা ব্যবস্থা ও মেধাভিত্তিক আসন বণ্টন

নতুন নীতিমালা অনুযায়ী, কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ৯৩ শতাংশ সম্পূর্ণ মেধার ভিত্তিতে পূরণ করা হবে। অবশিষ্ট ৭ শতাংশ আসনে কোটার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে:

  • মুক্তিযোদ্ধা কোটা (Freedom Fighter Quota): ৫ শতাংশ আসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
  • শিক্ষা মন্ত্রণালয় কোটা (Ministry Education Quota): যোগ্যতা থাকা সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

জিপিএ (GPA) সমান হলে মেধাক্রম যেভাবে নির্ধারিত হবে

সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধানুক্রম নির্ধারণে মোট প্রাপ্ত নম্বর (Total Marks) বিবেচনা করা হবে। তবে মোট নম্বরও সমান হলে বিষয়ভিত্তিক নম্বরের ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে:

  • বিজ্ঞান বিভাগ (Science Group): সাধারণ গণিত (General Math), উচ্চতর গণিত (Higher Math) বা জীববিজ্ঞানে (Biology) প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।
  • মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ (Humanities & Business Studies Group): ইংরেজি (English), গণিত (General Math) ও বাংলায় (Bangla) প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।
  • নিজস্ব প্রতিষ্ঠানের অগ্রাধিকার: স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।

আরও পড়ুন:

আবেদনের যোগ্যতা, বিভাগ পরিবর্তন ও ফি সংক্রান্ত তথ্য

যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই বছরের শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন (XI Class College Admission Online Application) করতে পারবেন।

  • বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে পারবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীরাও সাধারণ ও কারিগরি বোর্ডের নিয়ম মেনে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে।
  • অনলাইন আবেদন ফি (Online Application Fee): অনলাইনে আবেদনের জন্য সর্বমোট ২২০ টাকা ভর্তি আবেদন ফি দিতে হবে।
  • সিট নিশ্চয়ন ফি (Seat Confirmation Fee): চূড়ান্ত সিট নিশ্চয়নের সময় শিক্ষার্থীকে ৩৩৫ টাকা রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি প্রদান করতে হবে।

কলেজভেদে ভর্তি ফি ও সেশন চার্জের সীমা

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি ও এমপিওভুক্ত কলেজের জন্য এলাকাভেদে সর্বোচ্চ সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে:

এমপিওভুক্ত প্রতিষ্ঠান (MPO Colleges):

  • ঢাকা মহানগর এলাকা: সর্বোচ্চ ৫,০০০ টাকা
  • জেলা সদর এলাকা: সর্বোচ্চ ২,০০০ টাকা
  • মফস্বল/উপজেলা এলাকা: সর্বোচ্চ ১,৫০০ টাকা

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান (Non-MPO Colleges):

  • ঢাকা মহানগর (বাংলা ভার্সন): সর্বোচ্চ ৭,৫০০ টাকা
  • ঢাকা মহানগর (ইংরেজি ভার্সন): সর্বোচ্চ ৮,৫০০ টাকা
  • বিশেষ ছাড়: বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি যথাসম্ভব মওকুফের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

একাদশ শ্রেণি ভর্তির সময়সূচি ও গুরুত্বপূর্ণ তারিখ

  • প্রথম মেধা তালিকা প্রকাশ (1st Merit List Publish): ১৭ সেপ্টেম্বর
  • সিট নিশ্চয়ন (Seat Confirmation Last Date): ১৯ সেপ্টেম্বর (নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে)
  • চূড়ান্ত ভর্তি (Final Admission Date): ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর
  • ক্লাস শুরু (Class Start Date): ২৩ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা: কোটা, মেধানুক্রম ও ফি নির্দেশিকা

একনজরে কোটা বন্টন, সমান জিপিএ নীতি, আবেদন ফি ও ভর্তির সময়সূচি

বিষয়বস্তু / ক্ষেত্র (Category) বিস্তারিত নীতি ও সময়সূচি (Details & Directives)

ভর্তি পদ্ধতি

কোনো ভর্তি পরীক্ষা নেই; কেবল এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি

আসন বন্টন ও কোটা ব্যবস্থা

৯৩% মেধা ভিত্তিক; ৭% কোটা (৫% বীর মুক্তিযোদ্ধা/শহীদ সন্তান + ২% শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা সন্তান)

সমান জিপিএ হলে মেধানুক্রম

১ম মানদণ্ড: সর্বমোট প্রাপ্ত নম্বর
২য় মানদণ্ড (বিজ্ঞান): সাধারণ গণিত, উচ্চতর গণিত/জীববিজ্ঞান
২য় মানদণ্ড (মানবিক/ব্যবসায়): ইংরেজি, গণিত ও বাংলা

আবেদন ও রেজিস্ট্রেশন ফি

অনলাইন আবেদন ফি: ২২০ টাকা
সিট নিশ্চয়ান/রেজিস্ট্রেশন ফি: ৩৩৫ টাকা

এমপিওভুক্ত কলেজ ফি (সর্বোচ্চ)

ঢাকা মহানগর: ৫,০০০ টাকা
জেলা সদর: ২,০০০ টাকা
মফস্বল/উপজেলা: ১,৫০০ টাকা

নন-এমপিও কলেজ ফি (ঢাকা মহানগর)

বাংলা ভার্সন: সর্বোচ্চ ৭, ৫০০ টাকা
ইংরেজি ভার্সন: সর্বোচ্চ ৮, ৫০০ টাকা

প্রথম মেধাতালিকা প্রকাশ

১৭ সেপ্টেম্বর

সিট নিশ্চয়ন সময়সীমা

১৯ সেপ্টেম্বরের মধ্যে (অন্যথায় আবেদন বাতিল)

চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু

চূড়ান্ত ভর্তি: ২০ - ২২ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর

আরও পড়ুন:

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪ (XI Class Admission 2024), একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় কোটা (XI Class Quota System 2024), এসএসসি জিপিএ সমান হলে ভর্তি নিয়ম (Class 11 Admission GPA Tie Breaking Rule), একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি (XI Class Admission Application Fee), একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট ২০২৪ (XI Class Admission Result 2024), একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়ন ফি (XI Class Seat Confirmation Fee), এমপিওভুক্ত কলেজ ভর্তি ফি ২০২৪ (MPO College Admission Fee Rules), XI Class Admission Online Application (একাদশ শ্রেণিতে অনলাইন আবেদন), Class 11 College Admission Policy Bangladesh (বাংলাদেশ একাদশ শ্রেণি কলেজ ভর্তি নীতিমালা), xi class admission gov bd notice (একাদশ শ্রেণি ভর্তি সরকারি নোটিশ), College Admission Merit List Date 2024 (কলেজ ভর্তি মেধাতালিকা প্রকাশের তারিখ), Class 11 Admission Total Marks Selection (একাদশ শ্রেণি ভর্তি মোট নম্বরের মাধ্যমে নির্বাচন), Freedom Fighter Quota Class 11 Admission (মুক্তিযোদ্ধা কোটা একাদশ শ্রেণি ভর্তি), Class 11 Group Change Rules Bangladesh (একাদশ শ্রেণি বিভাগ পরিবর্তনের নিয়ম), Class 11 Admission Class Start Date (একাদশ শ্রেণি ক্লাস শুরুর তারিখ)


এসআর