হামলার নিন্দা জানিয়ে সংঘাতপ্রবণ কেনস্কফের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি হাইতি সরকারের। তবে স্থানীয়দের অভিযোগ, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ পুলিশ।
জাতিসংঘের তথ্য বলছে, গেল বছরের শুরুর দুই মাসেই কেনস্কফে সন্ত্রাসী হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। পুড়িয়ে দেয়া হয় অন্তত ২০০টি বাড়ি। পালিয়ে যায় এলাকাটির ৩ হাজারেরও বেশি বাসিন্দা।
