পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে। তার মরদেহ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,তীব্র স্রোতের মধ্যে টিনের ডিঙি নৌকায় লম্বা সুতায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন পরিমল। একপর্যায়ে স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে বড়শির সুতা তাঁর শরীরে পেঁচিয়ে যায়। এতে নদীতে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৬টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিমলের বাবা মান্য মণ্ডল বলেন, ‘বিকেল ৩টার দিকে ও মাছ ধরতে নদীতে নামে। পরে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পেয়েছি।’ কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।





