এরমধ্যে রাশিয়া দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওজোনের গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও, ক্রিমিয়া উপদ্বীপে একটি বাস লক্ষ্য করে কিয়েভের ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বিপরীতে ইউক্রেনের ওডেশা অঞ্চলে পাল্টা রুশ হামলায় দুই জনের প্রাণ ঝরেছে। আহত বেশ কয়েকজন। হামলা হয়েছে ঝাপোরিঝিয়াতেও।
এদিকে, রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইউক্রেন 'প্যান্ডোরার বাক্স' খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পালটা প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সংবেদনশীল আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি তার। আর দু পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট।





