এসময় তিনি বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তাদের-ই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সরকার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
এসময়, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে যে সিদ্ধান্ত নিতে চায়, এতে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান আইনমন্ত্রী।





