আজ (শনিবার, ২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান। আদেশ অনুযায়ী, তাদের প্রত্যাহার ও সংযুক্তির সিদ্ধান্ত ২২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।





