এখন টিভির বিশেষ কুইজ প্রতিযোগিতার পুরস্কার হস্তান্তর

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কুইজ প্রতিযোগিতার বিজয়ীর হাতে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট তুলে দেয়া হচ্ছে।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ কুইজ প্রতিযোগিতার বিজয়ীর হাতে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট তুলে দেয়া হচ্ছে। | ছবি: এখন টিভি
0

ফিফা বিশ্বকাপ উপলক্ষে 'এখন টিভি'তে টানা ৪০ দিনব্যাপী আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কার। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পর আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) এখন টিভির স্টুডিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে এখন টিভিতে টানা ৪০ দিনব্যাপী আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কার। এখন টিভি স্টুডিওতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে ফুটবলের নানা পরিসংখ্যান আর ইতিহাস নিয়ে চলা কুইজে অংশ নেন বিভিন্ন বয়সী অসংখ্য ফুটবলপ্রেমী। তাদের মধ্য থেকে বাছাই করে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতাদের বিবেচনা করা হয় কুইজের বিজয়ী হিসেবে।

প্রতিযোগিতার প্রথম ধাপে বিজয়ী সেরা ৫ জনের হাতে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে তুলে দেয়া হলো ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। বাকি ১০ জন বিজয়ী পেয়েছেন পাঁচ তারকা হোটেল রেনেসাঁর বুফে লাঞ্চ অথবা ডিনারের আকর্ষণীয় ভাউচার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল রেনেসার সিনিয়র পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ সাদিয়া আফরিন মিম এবং এখন টিভির সিনিয়র নিউজ এডিটর মোস্তফা কামাল স্বপন। অতিথিদের হাত থেকে এই বিশেষ পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেন বিজয়ীরা।

এএম