ম্যানসিটি ছেড়ে রিয়ালে বার্নার্দো সিলভা

বার্নার্দো সিলভা
বার্নার্দো সিলভা | ছবি: সংগৃহীত
0

ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বার্নার্দো সিলভাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। স্থানীয় সময় গতকাল (বুধবার, ১৯ আগস্ট) ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তিতে সই করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।

চুক্তি স্বাক্ষরের পর ২০ নম্বর জার্সি হাতে ছবি তোলেন সিলভা। রিয়ালে যোগ দেয়াকে নিজের ছোটবেলার স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তিনি।

আরও পড়ুন:

সিলভা জানান, ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলা ছিল তার স্বপ্ন। বিশ্বের অন্যতম সফল এই ক্লাবে যোগ দিতে পেরে দারুণ খুশি তিনি। ১৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা ক্লাবের হয়ে খেলতে পারা যে সবার ভাগ্যে জোটে না, সেটিও মনে করিয়ে দেন পর্তুগিজ তারকা।

নতুন ক্লাবে তার লক্ষ্যও স্পষ্ট করেছেন এই পর্তুগিজ তারকা। নিয়মিত শিরোপা জেতা জিতে রিয়াল মাদ্রিদের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের সেরাটা দিতে চান সিলভা।

এফএস