ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় | ছবি: এখন টিভি
0

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারত কাস্টমস কর্তৃপক্ষ।

আজ (শনিবার, ১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১ এস সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়ার হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এসময় বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেয় ভারত কাস্টমস কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়া বলেন, ‘ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি।’

এসএস