স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীরে পানিতে ডুবে যায়। ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের। পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিলো এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতেন না। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর বেশ কিছু অংশের গভীরতা সম্পর্কেও স্থানীয়দের সতর্কতা ছিলো।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





