আজ (শুক্রবার, ১৪ আগস্ট) বিমান বাহিনী ঘাটি বাশার প্যারেড গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিউনারেল প্যারেড শেষে সামরিক মর্যাদায় এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের মরদেহ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত শহীদ কবরস্থানে দাফন করা হয়।





