সব দেশকে স্বীকৃত আন্তর্জাতিক সনদধারী উদ্ধার দলগুলোকে পাঠানোর অনুরোধ জানিয়েছে কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সময় গড়াচ্ছে আর বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্বজন ও প্রিয়জনদের মরদেহ সংগ্রহের জন্য হাসপাতালের মর্গে ভিড় জমাচ্ছেন পরিবারের সদস্যরা।
এদিকে, ভূমিকম্পে সৃষ্ট সংকট মোকাবিলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। এই পদক্ষেপের মাধ্যমে একটি ফান্ড গঠন করা হবে। যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, ভবন, রাস্তা ও বিমানবন্দর পুনর্নির্মাণের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অনুদান সংগ্রহ করবে।





