আজ (সোমবার, ১০ আগস্ট) এ ভূমিকম্পটি আঘাত হানে কলম্বিয়ার চোকো অঞ্চলে স্যান জোস পালমার নগর প্রশাসনের কাছাকাছি একটি জায়গায়, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
প্রথমদিকে কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৬ হিসেবে রিপোর্ট করলেও পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৪।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, সুনামির কোনো সম্ভাবনা নেই।
কলম্বিয়ার পেরেইরা শহরের মেয়রের দেয়া তথ্যানুযায়ী, শুধু ওই শহরেই এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৮ জন।





