আজ (সোমবার, ১০ আগস্ট) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।
দুপুরের খাবারে অতিথিকে বরিশালের ঐতিহ্যবাহী নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। নদীমাতৃক বরিশালের অন্যতম পরিচিত খাবার ইলিশের পাশাপাশি আইড়সহ বিভিন্ন মাছের পদ, ভর্তা, ভাজি ও গ্রামবাংলার দেশিয় খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন:
আয়োজনে বরিশালের স্থানীয় খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। খাবারের টেবিলে নদী-জলের সঙ্গে মিশে থাকা স্থানীয় মাছের বিভিন্ন পদ এবং বাঙালির চিরাচরিত ভর্তা-ভাজির বৈচিত্র্য ছিল।
মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।
কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে স্থানীয় মানুষের আতিথেয়তা ও দেশিয় খাবারের সঙ্গে পরিচিত হওয়ার এ আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরে ভিন্ন মাত্রা যোগ করে। বরিশালের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্নের স্বাদ উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গেও পরিচিত হন তিনি।




