আজ (সোমবার, ১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নিলেও সে অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। আর তেঁতুলিয়া দাখিল মাদরাসা থেকে ২১ জন রেজিস্ট্রেশন করে ১৮ জন দাখিল পরীক্ষা দিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, নন এমপিও এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক, ভাঙাচোরা ঘর। কোনোটির নেই নামফলকও। কাগজে কলমে শিক্ষার্থী বেশি দেখানো হলেও ক্লাস করে হাতে গোনা কয়েকজন। এমনকি শিক্ষকরাও ঠিকমতো প্রতিষ্ঠানে সময় দেন না।
মাধ্যমিক ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নাম্বারে যোগাযোগ করলেও তারা কল রিসিভ করেননি।
তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন বলেন, ‘আমার মাদ্রাসাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। শিক্ষক আছেন ১৪ জন। এবার দাখিল পরীক্ষায় ২১ জন রেজিষ্ট্রেশন করে। পরীক্ষা দেয় ১৮ জন। আমরা আশা করেছিলাম ১৪ থেকে ১৫ জন পাশ করবে। এমন ফলাফলে আমরাও হতাশ।’





