সেখানে ভিমরুলিতে ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেন। তিনি ছোট একটি নৌকায় চরে ভাসমান পেয়ারা বাজার ঘুরে ঘুরে দেখেন। পরে একটি ট্রলারে করে এবং তার সফর সঙ্গীদের নিয়ে পেয়ারা বাগানে যান। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিক এবং সাথে কথা বলেন। ঘণ্টা কাল ভিমরুলি এলাকায় থেকে বহর নিয়ে ফিরে যান বরিশালে।
এর আগে শনিবার রাতে একটি বিলাস বহুল লঞ্চে করে বরিশাল পৌঁছেন।প্রথমেই বরিশাল সার্কিট হাউজে যান তিনি। তার দুদিনের সফরের মধ্যে অন্যান্য কর্মসূচি গুলো হলো বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন।আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। আগামীকাল অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্জ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।
