বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ ভূখণ্ডে পা দিলে স্থানীয়রা ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ হেফাজতে আছেন।
স্থানীয়রা জানান, গত বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।





