সেউতায় সীমান্ত অতিক্রমের ঘটনায় ১০০ জনের মৃত্যু; ইইউতে উদ্বেগ

৩ থেকে ৫ হাজার অভিবাসীর উপস্থিতির কথা জানান ভিভাস
৩ থেকে ৫ হাজার অভিবাসীর উপস্থিতির কথা জানান ভিভাস | ছবি: সংগৃহীত
0

স্পেনের ছিটমহল শহর সেউতায় গত সপ্তাহে বড় আকারের সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির নেতা হুয়ান হেসুস ভিভাস। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের এক বৈঠকে এ তথ্য দেন তিনি।

ভিভাস আরও জানান, এখনো ৩ হাজার থেকে ৫ হাজার অভিবাসী সেউতায় আটকে আছেন। একই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসনবিষয়ক প্রধান ম্যাগনাস ব্রুনার বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ যদি প্রতিবেশী কোনো দেশের সদিচ্ছার ওপর নির্ভর করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন সব সময় ঝুঁকিতে থাকবে।

তিনি বলেন, ‘সেউতার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা অপরিহার্য। কিন্তু যতক্ষণ সেই নিয়ন্ত্রণ কোনো একটি প্রতিবেশী রাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভরশীল থাকবে, ততক্ষণ আমরা ঝুঁকিমুক্ত নই।’

এএম